জরুরি নোটিশ:
ঈদগাহ মাঠে বালু ভরাটের কাজ চলতেছে সবাই বেশি বেশি দান করুন। | আসন্ন ঈদুল আযহার সালাত সকাল ৯.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

ঈদের সালাতের নিয়ম

╔══════════════════════════════╗
🌙 ঈদের সালাতের নিয়ম 🌙
╚══════════════════════════════╝

🕌 ঈদের নামাজ ২ রাকাত ওয়াজিব
অতিরিক্ত ৬ তাকবিরের সাথে জামাতে আদায় করতে হয়।

━━━━━━━━━━━━━━━
🌸 নিয়ত
━━━━━━━━━━━━━━━

“আমি ইমামের পিছনে অতিরিক্ত ৬ তাকবিরের সাথে
২ রাকাত ঈদের ওয়াজিব নামাজ আদায় করছি।”

━━━━━━━━━━━━━━━
🟢 প্রথম রাকাত
━━━━━━━━━━━━━━━

① তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধুন
② সানা পড়ুন
③ অতিরিক্ত ৩ তাকবির দিন

🔹 ১ম তাকবির → হাত উঠিয়ে ছেড়ে দিন
🔹 ২য় তাকবির → হাত উঠিয়ে ছেড়ে দিন
🔹 ৩য় তাকবির → হাত উঠিয়ে বেঁধে নিন

④ এরপর সূরা ফাতিহা + অন্য সূরা
⑤ রুকু → সিজদা

━━━━━━━━━━━━━━━
🔵 দ্বিতীয় রাকাত
━━━━━━━━━━━━━━━

① সূরা ফাতিহা + অন্য সূরা
② অতিরিক্ত ৩ তাকবির দিন

🔹 প্রতিবার হাত উঠিয়ে ছেড়ে দিন

③ এরপর “আল্লাহু আকবার” বলে রুকুতে যান
④ সিজদা → আত্তাহিয়্যাতু → দরুদ → দোয়া মাসুরা
⑤ সালাম ফিরিয়ে নামাজ শেষ করুন

━━━━━━━━━━━━━━━
📢 খুতবা
━━━━━━━━━━━━━━━

🕌 সালামের পর ইমাম খুতবা প্রদান করবেন।
খুতবা মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব।

━━━━━━━━━━━━━━━
গুরুত্বপূর্ণ তথ্য
━━━━━━━━━━━━━━━

✅ ঈদের নামাজে আজান ও ইকামত নেই
✅ নামাজ শেষে তাকবির পড়া উত্তম

📖
“আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার,
আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।”

🤲 তাকাব্বালাল্লাহু মিননা ওয়া মিনকুম 🤍