╔══════════════════════════════╗
🕋 জানাযার নামাজের নিয়ম 🕋
╚══════════════════════════════╝
🕌 জানাযার নামাজ ফরজে কিফায়া
অর্থাৎ, কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়।
━━━━━━━━━━━━━━━
🌸 নিয়ত
━━━━━━━━━━━━━━━
“আমি এই মৃত ব্যক্তির জানাযার নামাজ
আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করছি।”
━━━━━━━━━━━━━━━
① প্রথম তাকবির
━━━━━━━━━━━━━━━
🔹 “আল্লাহু আকবার” বলে হাত বাঁধুন
🔹 তারপর সানা পড়ুন
📖 সানা:
আরবি :
سُبْحَانَكَ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالٰى جَدُّكَ وَلَا إِلٰهَ غَيْرُكَ
বাংলা উচ্চারণ :
“সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা,
ওয়া তাবারাকাসমুকা,
ওয়া তা‘আলা জাদ্দুকা,
ওয়া লা ইলাহা গাইরুক।”
━━━━━━━━━━━━━━━
② দ্বিতীয় তাকবির
━━━━━━━━━━━━━━━
🔹 “আল্লাহু আকবার” বলুন
🔹 দরুদ শরীফ পড়ুন
📖 দরুদে ইবরাহিম:
বাংলা উচ্চারণ :
“আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিওঁ ওয়া আলা আ-লি মুহাম্মাদ,
কামা সাল্লাইতা আলা ইবরাহিমা ওয়া আলা আ-লি ইবরাহিম,
ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিওঁ ওয়া আলা আ-লি মুহাম্মাদ,
কামা বারাকতা আলা ইবরাহিমা ওয়া আলা আ-লি ইবরাহিম,
ইন্নাকা হামিদুম মাজিদ।”
━━━━━━━━━━━━━━━
③ তৃতীয় তাকবির
━━━━━━━━━━━━━━━
🔹 “আল্লাহু আকবার” বলুন
🔹 মৃত ব্যক্তির জন্য দোয়া করুন
📖 দোয়া:
আরবি :
اللّٰهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَانَا
বাংলা উচ্চারণ :
“আল্লাহুম্মাগফির লিহাইয়্যিনা,
ওয়া মাইয়্যিতিনা,
ওয়া শাহিদিনা,
ওয়া গা-ইবিনা,
ওয়া সাগিরিনা,
ওয়া কাবিরিনা,
ওয়া জাকারিনা ওয়া উনসানা।”
━━━━━━━━━━━━━━━
④ চতুর্থ তাকবির
━━━━━━━━━━━━━━━
🔹 “আল্লাহু আকবার” বলুন
🔹 অল্পক্ষণ চুপ থাকুন
🔹 ডানে ও বামে সালাম ফিরান
━━━━━━━━━━━━━━━
⭐ গুরুত্বপূর্ণ তথ্য
━━━━━━━━━━━━━━━
✅ জানাযার নামাজে রুকু-সিজদা নেই
✅ আজান-ইকামত নেই
✅ দাঁড়িয়ে নামাজ পড়তে হয়